Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

লোকো পাইলটদের অনশন শুরু

দেশের অন্যান্য জায়গার সঙ্গে বৃহস্পতিবার এনজেপিতেও ৩৬ ঘণ্টার অনশনে বসলেন লোকো পাইলটরা। ১৪ দফা দাবিতে সর্বভারতীয় লোকো রানিং স্টাফ ইউনিয়ন অনশন আন্দোলন বসেছে।

লোকো পাইলটদের অনশন শুরু
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: দেশের অন্যান্য জায়গার সঙ্গে বৃহস্পতিবার এনজেপিতেও ৩৬ ঘণ্টার অনশনে বসলেন লোকো পাইলটরা। ১৪ দফা দাবিতে  সর্বভারতীয় লোকো রানিং স্টাফ ইউনিয়ন অনশন আন্দোলন বসেছে। 
Advertisement
সামগ্রিকভাবে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে লোকো পাইলটদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। ২৫ শতাংশ লোকো রানিং ভাতা,  ক্রমাগত নাইট ডিউটি বন্ধ করা, পণ্যবাহী ট্রেনে ৮ ঘণ্টা ও যাত্রীবাহী ট্রেনে ছয় ঘণ্টা ডিউটি দেওয়া সহ বেশকিছু দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজেপি শাখার অন্যতম নেতা ভাস্কর তর বলেন, লোকো পাইলটদের এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ