প্যারিস: সেস ফাব্রেগাসের হাত ধরে চলতি মরশুমে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করে কোমো। অভিষেক আসরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলকে হারিয়ে চমক দিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। বুধবার তো তারা রীতমতো গোল উদযাপন সারল। অ্যাওয়ে ম্যাচে ফরাসি ক্লাব লেন্সকে ৯-১ ব্যবধানে হারাল ফাব্রেগাস ব্রিগেড। সেই সঙ্গে ইউরোপ সেরার আসরে গড়ল একগুচ্ছ রেকর্ড। প্রথম ইতালিয়ান ক্লাব হিসাবে ৯ গোলের নজির গড়ল তারা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক গ্রিক স্ট্রাইকার আনাসতাসিয়োস দুভিকাসের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন আরও ৬ ভিন্ন ফুটবলার।
দিনের অপরর ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে এইকে এথেন্সকে ৩-২ গোলে হারাল হোসে মরিনহোর ছেলেরা। ম্যাচের সংযোজিত সময় জাল কাঁপিয়ে নায়ক ফেডে ভালভার্দে। এছাড়া রিয়ালের হয়ে জাল কাঁপান জুড বেলিংহ্যাম ও কিলিয়ান এমবাপে। গ্রিসের ক্লাবটির দুই গোলদাতা আবুবাকারে কোইতা ও স্টাভরোস পিলিয়োস। অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। আরবি লিপজিগের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল এনজো মারেস্কার ছেলেরা। শুরুতে আত্মঘাতী গোলে লিড নেওয়ার পর সিটিজেনদের হয়ে জাল কাঁপান এনজো ফার্নান্ডেজ ও আর্লিং হালান্ড। জার্মান ক্লাবটির হয়ে ব্যবধান কমান রিডলে বাকু ও আন্তোনিও নুসা।
অপর এক ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারাল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে নোনি মাদুয়াকে ও ভিক্টর গোয়কেরেসের গোলে প্রথমার্ধেই ২-০ লিড নেয় গানাররা। ম্যাচের শেষলগ্নে এক গোল হজম করলেও জয় পেতে অসুবিধা হয়নি মিকেল আর্তেতা ব্রিগেডের। অন্যদিকে, শুরুতে লিড নিয়েও হারতে হল লিভারপুলকে। ৩-২ গোলে জিতল ফেনারবাখ।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের ফল
লেন্স- ১ : কোমো- ৯ একেই এথেন্স- ২: রিয়াল মাদ্রিদ- ৩ লিপজিগ- ২ : ম্যান সিটি- ৩ স্লাভিয়া প্রাহা- ১ : আর্সেনাল- ২ ফেরেনবার্খ- ৩ : লিভারপুল- ২ বরুসিয়া- ২ : বেতিস- ১ পোর্তো- ৪ : নাপোলি- ১



