Bartaman Logo
২৭ মে, ২০২৬

লাইনচ্যুত দিল্লি-দ্বারভাঙা স্পেশাল

লাইনচ্যুত দিল্লি-দ্বারভাঙা স্পেশাল
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
পাটনা: লাইনচ্যুত দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেনের একটি বগি। বৃহস্পতিবার ভোর চারটে বিহারের পশ্চিম চম্পারণ জেলার হরিনগর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। জানা গিয়েছে, এদিন ট্রেনটি হরিনগর স্টেশনের ৪ নম্বর ট্র্যাকে ঢুকছিল। সেই সময় আচমকাই একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার পর ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ লাইন চালু ছিল। দুর্ঘটনার পরই অকুস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় লাইনচ্যুত কোচটিকে সরানোর কাজ। প্রায় ৪ ঘণ্টা পর ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় দিল্লি-দ্বারভাঙা স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনাটি কী ভাবে ঘটল সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সমস্তিপুর রেল ডিভিশনের আধিকারিকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ