হরমুজে ভারতীয় নাবিক বোঝাই তেলবাহী জাহাজে লিমপেট মাইনের হামলা
  • ৩১ অক্টোবর, ২০২৬ ১০:০৩
Prefer us on Google

ওয়াশিংটন, ৩১ অক্টোবর: ফের হামলা হরমুজ প্রণালীতে। এক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাটি ঘটে। গতকাল পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী জাহাজ এমটি লোউইস ১-এ লিমপেট মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাণিজ্যিক জাহাজটিতে ছিলেন মোট ২৭ জন ভারতীয় নাবিক।

Advertisement

সূত্র মারফাত জানা গিয়েছে একটি ছোট নৌকা থেকে জাহাজের গায়ে দুটি লিমপেট মাইন লাগানো হয়। বিস্ফোরণের জেরে জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে অচল হয়ে পড়ে ওই জাহাজটি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন নাবিকরা। এই ঘটনায় কেউ আহত হননি। হামলার জেরে বেশি ক্ষতি বলে জানা গিয়েছে।
ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ওমানের খাসাব থেকে প্রায় ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে ঘটনাটি ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালীতে এই প্রথম সফলভাবে লিমপেট মাইন ব্যবহারের ঘটনা সামনে এল। এই ঘটনার একদিন আগেই লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজে প্রজেক্টাইল হামলা হয়েছিল। জাহাজটিতে ছিলেন দুই ভারতীয় নাগরিক। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।