Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লাইকোডোন জারা সাপ উদ্ধার আমতায়

লাইকোডোন জারা সাপ উদ্ধার আমতায়
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতার উদং থেকে উদ্ধার হল একটি লাইকোডোন জারা সাপ। এর ইংরেজি নাম টুইন স্পটেড উলফ স্নেক। উদংয়ে শীতলা মন্দির প্রাঙ্গণে কয়েকজন যুবক দেড় ফুট দৈর্ঘ্যের এই সাপকে দেখতে পান। সেটিকে বিষধর ভেবে তাঁরা স্থানীয় পরিবেশ সংগঠন গ্রিন চেন মুভমেন্টের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সংগঠনের দুই সদস্য ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে প্লাস্টিকের কৌটোয় ভরে ফেলেন। এরপর তাঁরা স্থানীয় মানুষকে এই সাপ সম্পর্কে সচেতন করেন এবং এই বিষহীন সাপকে নিরাপদ জায়গায় ছেড়ে দেন। এই প্রজাতির সাপ সাধারণত ওড়িশায় দেখতে পাওয়া যায়। সম্প্রতি হাওড়ার দু’-এক জায়গায় এই সাপের খোঁজ মিলেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ