Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

লিগ্যাল এইডের উদ্যোগে জেলে ফুটবল ম্যাচ, সচেতনতা শিবির

লিগ্যাল এইডের উদ্যোগে জেলে ফুটবল ম্যাচ, সচেতনতা শিবির
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য লিগ্যাল এইডের উদ্যোগে শনিবার প্রেসিডেন্সি জেলে বন্দিদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়। শেষে খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হয়। ছিলেন রাজ্য লিগ্যাল এইডের বিচারক সত্যঅর্ণব ঘোষাল, দিব্যেন্দু নাথ, মৌ ঘটক মজুমদার প্রমুখ। তাঁরা এদিন বন্দিদের কাছে লিগ্যাল এইডের তাৎপর্যও ব্যাখ্যা করেন। কীভাবে বন্দিরা বিনা পয়সায় লিগ্যাল এইড থেকে আইনজীবী পেতে পারেন, সে ব্যাপারে আলোকপাত করেন তাঁরা। এদিন প্রেসিডেন্সি জেল ও লিগ্যাল এইডের তরফে জানানো হয়, ফুটবল খেলার মধ্যে দিয়ে বন্দিদের মানসিক বিকাশ ঘটে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ