Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিতর্ক ভুলে বিশ্বকাপে নামুক দল: শ্রীজেশ

হকি বিশ্বকাপের কাউন্টডাউন শেষপর্যায়ে। মেগা আসরের আর দু’সপ্তাহও বাকি নেই। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ১৪ আগস্ট শুরু হকির কাপযুদ্ধ।

বিতর্ক ভুলে বিশ্বকাপে নামুক দল: শ্রীজেশ
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হকি বিশ্বকাপের কাউন্টডাউন শেষপর্যায়ে। মেগা আসরের আর দু’সপ্তাহও বাকি নেই। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ১৪ আগস্ট শুরু হকির কাপযুদ্ধ। ১৯৭৫ সালে শেষবার এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাঁচ দশকের খরা কাটিয়ে এবার ট্রফি জিততে প্রতিজ্ঞাবদ্ধ হরমনপ্রীত সিং ব্রিগেড। কিন্তু তার আগে জার্সি বদল নিয়ে বিতর্কে বিদ্ধ টিম ইন্ডিয়া। ঐতিহ্যবাহী নীল জার্সি সরিয়ে গেরুয়া জার্সির প্রবর্তন ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। এর নেপথ্যে রাজনৈতিক কারণ চোখে পড়ছে অনেকেরই। এমন আবহে মুখ খুলেছেন ওলিম্পিকসে দু’বারের ব্রোঞ্জ পদকজয়ী পি আর শ্রীজেশ।

Advertisement

প্রাক্তন তারকা গোলকিপার যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে খেলায় মনঃসংযোগের পরামর্শ দিয়েছেন খেলোয়াড়দের। সংবাদ সংস্থাকে শ্রীজেশ বলেছেন, ‘জার্সির রং পালটে যাওয়া নিয়ে জোর চর্চা চলছে। তবে এসবে কান না দিয়ে খেলোয়াড়দের উচিত শুধুমাত্র বিশ্বকাপে মনোযোগ দেওয়া। এবার যথেষ্ট ভালো সুযোগ রয়েছে দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। ইংল্যান্ডকে হারিয়ে আমরা যদি গ্রুপের সেরা হতে পারি, নক-আউটে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্তিনা। ওদের বিরুদ্ধে আমরা একাধিকবার জিতেছি। সাফল্যের ধারা বজায় রাখতে পারলে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ