Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পরামর্শদাতা হিসেবে চাইলেন মমতাকে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করা হল। মমতাকে পরামর্শদাতা হিসেবে চেয়েছেন তিনি। বিস্তারিত জানুন।

বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পরামর্শদাতা হিসেবে চাইলেন মমতাকে
  • ৩ জুন, ২০২৬ ১৮:০৮

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় টানটান উত্তেজনা। তৃণমূলে বিদ্রোহের মধ্যেই খোলা হল বিরোধী দলের ঘর। বিরোধী দলনেতার তকমা পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন জানিয়েছেন ৫৮ জন দলীয় বিধায়ক। তাঁদের সমর্থনের চিঠি ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে দেওয়া হয়েছে। তাতে সিলমোহর দেন অধ্যক্ষ। এরপর খোলা হয় বিরোধী দলের ঘর। এরপর আজ, বুধবার সাংবাদিক বৈঠক করে ঋতব্রত জানান, ৪ জনকে ডেপুটি লিডার করা হয়েছে তাঁরা হলেন, জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিন। মুখ্য সচেতকের ভূমিকায় রয়েছেন আখারুজ্জামান।

Advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামার্শদাতা হিসেবে থাকার জন্যও এদিন অনুরোধ করেন ঋতব্রত। বলেন, আমরা যৌথভাবে কাজ করায় বিশ্বাসী। এটা কোনও কর্পোরেট দল নয়। আলোচনার মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বস নই, বসিংয়ে বিশ্বাসীও নই। এটি পরিষদীয় দল। একে মান্যতা দিন মমতা। তবে আমাদের এই পরিষদীয় দলের সঙ্গে অভিষেকের অবশ্য কোনও সম্পর্ক নেই। অভিযোগের সুরে তিনি বলেন, অভিষেকের সঙ্গে অষ্টাদশ এই বিধানসভায় কোনও সম্পর্কই নেই। এমনকী রাজ্যে সাধারণ জনতার সঙ্গেও নেই বলে দাবি করেন তিনি। থাকলে তিনি মোটেই ২৬ দিন লুকিয়ে থাকতেন না। এদিন ঋতব্রত জানান, আমরা আপাতত ৫৮ জন বিধায়কের একটি টিম।  এছাড়াও আরও ২ জন বিধায়কের সঙ্গে কথাবার্তা চলছে। তাঁরা যোগ দিলে এই সংখ্যাটা বেড়ে ৬০ হবে। 

সম্পর্কিত সংবাদ