Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে আজ থেকেই, একাধিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

আজ থেকেই রাজ্যে অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২৮ লক্ষের বেশি উপভোক্তা পাবেন। বিস্তারিত পড়ুন।

অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে আজ থেকেই, একাধিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
  • ৩ জুন, ২০২৬ ১৬:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফে। এরপর রাজ্যের পালাবদলের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ আনুষ্ঠানিক ভাবে রাজ্যে অন্নপূর্ণা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন থেকেই শুরু হয়ে গেল মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ। নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, মোট ২৮,২৫,৭৬৯ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এরপর থেকে যাঁরা যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবেন, তারপর তাঁদের ফর্মের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মোট তিন মাস ধরে এই ফর্ম ফিল আপের পক্রিয়া চালাবে রাজ্য সরকার। ফর্ম ফিল আপ হয়ে গেলে গত সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।

Advertisement

এদিন নবান্নে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর সূচনা হয়। সেই অনুষ্ঠানে পাঁচ উপভোক্তাও উপস্থিত ছিলেন। তাঁদের হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাঁদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ছিলেন। সেই কারণে নতুন করে উপভোক্তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো অ-ভারতীয়য়ের অ্যাকাউন্টে টাকা যাক তা আমরা চাই না। বিচারাধীন তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের নাম স্থায়ী ভাবে বাদ গিয়েছে বলে ধরা হচ্ছে না। যারা ইতিমধ্যেই সিএএ তে আবেদন করেছেন বা ভবিষ্যতে যারা করবেন তাঁদেরও নাম বাতিলের তালিকায় ধরা হচ্ছে না। কিন্তু অনুপ্রবেশকারী, যারা বয়স বাড়িয়ে বা কমিয়ে এবং যে সকল পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিতেন তাঁদের টাকা পাওয়া কখনও উচিত না। পাবেনও না। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান আজ থেকেই অন্নপূর্ণার ফর্ম পাওয়া যাবে অনলাইনে। যারা যারা একেবারেই  ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাঁদের কাছে সরকারি আধিকারিকরা যাবেন। তাঁরাই ফর্ম ফিল আপে সহায়তা করবেন সাধারণ মানুষদের। 
অন্নপূর্ণা যোজনা ছাড়াও আজ নবান্নে ক্যাবিনেট বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে, মা ক্যান্টিন এখন থেকে মা আহার কেন্দ্র বলে পরিচিত হবে। সেই সঙ্গে এর সংখ্যা আরও বাড়ানো হল বলে জানিয়েছে রাজ্য সরকার।  মা আহারে মিলবে ২ দিন মাছ, ২ দিন ডিম, বাকি দিন নিরামিষ। সেইসঙ্গে আপ্তসহায়কদের বেতন বাড়িয়ে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হল। এর পাশাপাশি ম্যানহোলে নেমে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ আরও বাড়াল রাজ্য সরকার। জানা গিয়েছে, এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সরকারি ভাবে পালিত হবে। পাশাপাশি আগামী শুক্রবার মন্ত্রক বণ্টন হবে বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ