Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লাভপুরে জেলা আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া

লাভপুরে জেলা আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: এবছর লাভপুর শম্ভুনাথ কলেজে জেলার আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া হল। সেখানে বীরভূম জেলার ১৬টি কলেজের প্রায় ১৪০০ ছাত্রছাত্রী অংশ নেয়। 
Advertisement
মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বোলপুরের সাংসদ অসিত মাল, এডিএম(ডেভেলপমেন্ট) বিশ্বজিৎ মোদক, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ‌ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন রান, হাইজাম্প, লংজাম্প, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন খেলা আয়োজিত হয়েছিল। খেলা শেষে অতিথিরা সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করেন। 
স্থানীয় বিধায়ক বলেন, পড়াশোনার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলোর কোনও বিকল্প নেই। এবছর জেলার ১৬টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। লাভপুরের মতো প্রত্যন্ত জায়গায় এত বড় আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
Advertisement
সম্পর্কিত সংবাদ