Bartaman Logo
২৭ মে, ২০২৬

লিভ-ইন সম্পর্ক এবং সমলিঙ্গ বিয়ে সমাজের পক্ষে ক্ষতিকর, দাবি গাদকারির

লিভ-ইন সম্পর্ক এবং সমলিঙ্গ বিয়ে সমাজের পক্ষে ক্ষতিকর, দাবি গাদকারির
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: লিভ-ইন সম্পর্ক ও সমলিঙ্গ বিবাহ সমাজকে ধ্বংস করে দেবে। সম্প্রতি ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন নীতিন গাদকারি। তিনি জানান, সমাজের নিজস্ব কিছু নিয়ম, নীতি রয়েছে। তা না মানলে সমজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। প্রবীণ বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। 
Advertisement
লিভ-ইন সম্পর্ক নিয়ে নীতিন বলেন, ‘এই সম্পর্ক আমাদের সংস্কৃতির অংশ নয়। বিয়ে না করলে সন্তান হবে কী করে? আর হলেও তাদের ভবিষ্যত কী হবে? এভাবে সামাজিক পরিকাঠামোর বিরুদ্ধে গেলে মানুষের উপর তার কী প্রভাব পড়বে?’ এই প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে নিজের অভিজ্ঞতার কথা জানান গাদকারি। বিজেপি নেতা বলেন, বিবাহের তুলনায় লিভ-ইন সম্পর্ককেই বেছে নিচ্ছে মানুষ। বিবাহের প্রতি এই অনীহা, ইউরোপের সবথেকে বড় সমস্যা। একথা জানিয়েছেন সেদেশের নেতা-মন্ত্রীরা। সমলিঙ্গ বিবাহ নিয়েও নিজের মতামত স্পষ্ট করলেন বিজেপি নেতা। নীতিন জানান, এর জেরে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। দেশের লিঙ্গ অনুপাতে অসামঞ্জস্য নিয়েও সরব হন তিনি। বিজেপি নেতার কথায়, ‘প্রতি ১ হাজার পুরুষ  পিছু দেড় হাজার মহিলা থাকলে প্রত্যেক পুরুষকে দু’জন করে স্ত্রী রাখতে হবে।’
সম্পর্কিত সংবাদ