Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত গুরবক্স সিং গ্রেওয়াল

ভারতীয় ক্রীড়া মহলে শোকের ছায়া। ১৯৬৮ মেক্সিকো সিটি ওলিমপিক হকিতে ভারতের ব্রোঞ্জজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গুরবক্স সিং গ্রেওয়াল প্রয়াত।

প্রয়াত গুরবক্স সিং গ্রেওয়াল
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

চণ্ডীগড়: ভারতীয় ক্রীড়া মহলে শোকের ছায়া। ১৯৬৮ মেক্সিকো সিটি ওলিমপিক হকিতে ভারতের ব্রোঞ্জজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গুরবক্স সিং গ্রেওয়াল প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মোহালির নিকটবর্তী জিরাকপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই প্রাক্তন হকি ফরোয়ার্ড।

Advertisement

ভারতীয় হকি দলের কার্যত স্বর্ণযুগের সদস্য ছিলেন গুরবক্স সিং গ্রেওয়াল। ১৯৬৮ মেক্সিকো সিটি ওলিমপিকে অন্যতম চর্চিত বিষয় ছিল ‘গ্রেওয়াল ব্রাদার্স’। একই ওলিমপিকে তাঁর ভাই বলবীর সিং গ্রেওয়ালও ভারতীয় দলের সদস্য ছিলেন। ওলিমপিকে একইসঙ্গে দুই ভাইয়ের জাতীয় দলে প্রতিনিধিত্ব বিরল ঘটনা। উল্লেখ্য, অবসরের পর মুম্বই হকি অ্যাসোসিয়েশনে আধিকারিক হিসেবেও কাজ করেছেন গুরবক্স সিং গ্রেওয়াল। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে হকি ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ