Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী গোপীনাথ নায়ার

প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী গোপীনাথ বি নায়ার। বয়স হয়েছিল ৭২ বছর। কেরলের তিরুবনন্তপুরমের মানুষ হলেও কর্মজগতের সিংহভাগ সময় ছিলেন কলকাতার নাইসেডে

প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী গোপীনাথ নায়ার
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী গোপীনাথ বি নায়ার। বয়স হয়েছিল ৭২ বছর। কেরলের তিরুবনন্তপুরমের মানুষ হলেও কর্মজগতের সিংহভাগ সময় ছিলেন কলকাতার নাইসেডে। তাঁর স্মৃতিচারণা করে আইসিএমআরের বিজ্ঞানী ডঃ সমীরণ পান্ডা বলেন, নবীন বিজ্ঞানী তথা ছাত্রছাত্রীদের প্রবল স্নেহ করতেন গোপীনাথ স্যার। কখনো হতাশ দিতে দিতেন না।  মাইক্রোবায়োলজিস্ট হিসাবে প্রায় সারা জীবন কলকাতায় কাজ করেছেন। অবসরের পর চলে গিয়েছিলেন কেরল। শেষের দিকে তাঁর পারকিনসন্স ধরা পড়েছিল। কলেরা নিয়ে তাঁর কাজ সত্যিই প্রশংসনীয়। জনস্বাস্থ্যর গবেষণায় নিবেদিত প্রাণ এক বিজ্ঞানীকে হারালাম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ