• প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকী। রবিবার দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শিল্পী। রাগ সঙ্গীত ও বাংলার আধুনিক গানের জগতে সুপ্রকাশ চাকি অত্যন্ত পরিচিত নাম। বহু রেকর্ড রয়েছে তাঁর। আকাশবাণীতে অনুষ্ঠান করেছেন। পাশাপাশি শিক্ষকতাও করেছিলেন। গত বছর তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।



