Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

প্রয়াত অখিলেশের সৎভাই

বাবা মুলায়ম সিং যাদব শুধু রাজনীতিক নন, কুস্তির আখড়াতেও ছিলেন সমান সক্রিয়। তাঁর ছেলে প্রতীকও তাই শরীর নিয়ে বরাবর খুঁতখুঁতে। লখনউতে নিজের একটি জিম রয়েছে। সেই জিমের প্রশিক্ষকও ছিলেন তিনি।

প্রয়াত অখিলেশের সৎভাই
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: বাবা মুলায়ম সিং যাদব শুধু রাজনীতিক নন, কুস্তির আখড়াতেও ছিলেন সমান সক্রিয়। তাঁর ছেলে প্রতীকও তাই শরীর নিয়ে বরাবর খুঁতখুঁতে। লখনউতে নিজের একটি জিম রয়েছে। সেই জিমের প্রশিক্ষকও ছিলেন তিনি। বুধবার মাত্র ৩৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সেই সৎভাই প্রতীকের। তাঁর স্ত্রী অপর্ণা যাদব বিজেপির নেত্রী। হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি গুয়াহাটি গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তিনি লখনউ ফিরে আসেন। জানা গিয়েছে, এদিন সাতসকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রতীক। তড়িঘড়ি তাঁকে লখনউয়ের ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রতীককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রতীকের মৃত্যুতে শোক প্রকাশ করে সমাজবাদী পার্টির এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘প্রতীক যাদবের মৃত্যুর খবর হৃদয় বিদারক। তাঁর আত্মার শান্তি কামনা করি। বিনম্র শ্রদ্ধা।’

Advertisement

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তর ছেলে প্রতীক। বরাবরই তিনি রাজনীতি বিমুখ। নিজের জিম এবং রিয়েল এস্টেট ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতেন। পরিবার সূত্রে জানানো হয়েছে, গত ৩০ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় প্রতীককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখতে গিয়েছিলেন অখিলেশ। তিনদিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ বোধ করায় তিনি বাড়ি ফিরে যান। তবে তাঁকে কোনো ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়নি। বুধবার তাঁকে আবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে আনা হয়। সঙ্গে ছিলেন অপর্ণার ভাই আমন সিং বিস্ত। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর হার্টবিট পাওয়া যাচ্ছিল না। ফুসফুসও কাজ করা বন্ধ করে দিয়েছিল। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, প্রতীকের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তাছাড়া তাঁর বুকে, ডানহাতে, ডান হাতের কনুই এবং বাঁ হাতের কব্জিতে চোটের চিহ্ন মিলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ