নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পুনাখা-গাসা সড়কে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল যান চলাচল। ফলে সমস্যায় মুখে পড়েছে যাত্রীরা।
জানা গিয়েছে, সড়কের প্রায় ৩১.৮৫ কিলোমিটার অংশে রাস্তার সম্পূর্ণ প্রস্থ ধুয়ে মুছে যাওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে। আর সেই জেরেই প্রশাসনের তরফে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে আপাতত কোনোরকম যানবাহন চলাচল করতে পারবে না। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি তাঁরা আরও জানায় সাধারণ মানুষ ও যাত্রীদের ওই রাস্তা এড়িয়ে চলার পাশাপাশি যাত্রার পরিকল্পনা আগাম করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাস্তা মেরামত এবং যান চলাচল পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।



