Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুপ্রবেশকারী বাংলাদেশিকে এই প্রথম ডিপোর্ট করছে লালবাজার

কলকাতায় থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই প্রথম সে দেশে পাঠাতে চলেছে লালবাজার। মহম্মদ আল আমিন ইসলাম নামের ওই বাংলাদেশিকে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে কথা বলছেন অফিসাররা।

অনুপ্রবেশকারী বাংলাদেশিকে এই প্রথম ডিপোর্ট করছে লালবাজার
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই প্রথম সে দেশে পাঠাতে চলেছে লালবাজার। মহম্মদ আল আমিন ইসলাম নামের ওই বাংলাদেশিকে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে কথা বলছেন অফিসাররা। সবুজ সংকেত এসে গেলেই তাকে সীমান্তে নিয়ে যাওয়া হবে বলে খবর।

Advertisement

গত ২৯ জুন উত্তর বন্দর থানা এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে ধরা পড়ে মহম্মদ আল আমিন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে বাংলাদেশি নাগরিক। বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে এসেছিল। তাকে সীমান্ত পারের ব্যবস্থা করে দেয় এক এজেন্ট। কাজের খোঁজেই সে এদেশে চলে এসেছিল। এরপর দালাল ধরে সে কলকাতায় আসে। উত্তর বন্দর থানা এলাকার গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় সে থাকত। এখানে আসার পর সে ওই এলাকায় বিভিন্ন দোকানে কাজ করেছে। ভুয়ো নথি তৈরির জন্য স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে। টাকার বিনিময়ে জন্মের শংসাপত্র, আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন কাগজ তৈরি করেছিল। এমনকি সে ভোটও দিয়েছে। ধরা পড়ার পর এই তথ্য উঠে আসে পুলিশের হাতে। এর পরেই তাকে বাংলাদেশে ডিপোর্ট করার জন্য তোড়জোড় শুরু হয়। তার যাবতীয় নথি বিএসএফকে পাঠানো হয়েছে। সমস্ত কিছু যাচাইয়ের পর তাকে বাংলাদেশে ফেরানো হবে বলে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ