Bartaman Logo
২৭ মে, ২০২৬

ক্যাম্পাসে ধর্ষণ

ক্যাম্পাসে ধর্ষণ
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাইয়ের প্রখ্যাত আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল দুই বহিরাগতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত ২৩ ডিসেম্বর। ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও তাঁর বন্ধু সোমবার সন্ধ্যা সাতটা ৪৫ নাগাদ ক্যাম্পাসের ভিতরেই হাঁটছিলেন। সেই সময় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ছাত্রীকে ধরে নিকটবর্তী ঝোপে নিয়ে যায়। তারপর ধর্ষণ করে। নির্যাতিতার বন্ধুকেও মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশেষ টিম গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতা তরুণী ওই দুই অভিযুক্ত ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ