Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কাউন্সিলারের উদ্যোগে চিকিৎসা পথ কুকুরের

কাউন্সিলারের উদ্যোগে চিকিৎসা পথ কুকুরের
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শুক্রবার সকালে হুগলি ঘাট স্টেশনে ব্যান্ডেল-নৈহাটি লাইনে একটি পথ কুকুরের চারটি পা কাটা পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলার ইন্দ্রজিৎ দত্ত। তাঁর উদ্যোগে কুকুরটিকে একটি অ্যাম্বুলেন্সে করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পশু চিকিৎসক ডাঃ কুণাল চক্রবর্তী বলেন, ‘আপাতত স্যালাইন ও অক্সিজেন দিয়ে কুকুরটির চিকিৎসা চলছে। পরবর্তীকালে অস্ত্রোপচার করে ক্ষত মেরামত করা হবে।’ নকল পা লাগিয়ে কুকুরটিকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ