Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাউন্সিলারকে শো-কজ

কাউন্সিলারকে শো-কজ
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শচীন সিংকে শো-কজ করল দল। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুরসভার তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের তরফে শাসকদলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত তাঁকে নোটিস পাঠিয়েছেন। সম্প্রতি, নারকেলডাঙায় মেয়রের উপস্থিতিতে কাউন্সিলারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, তাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সেই কারণে শচীন সিংকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নারকেলডাঙা অঞ্চলে একটি বস্তিতে আগুন লাগে। সেদিন থানার সামনে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের নেতৃত্ব দেন শচীন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ