Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

কাউকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: সুপ্রিম কোর্ট

কাউকে মিঁয়া বা পাকিস্তানি বলা নিম্নরুচির পরিচয়। তবে তা গুরুতর অপরাধ নয়। সম্প্রতি একটি মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।

কাউকে ‘মিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: সুপ্রিম কোর্ট
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: কাউকে মিঁয়া বা পাকিস্তানি বলা নিম্নরুচির পরিচয়। তবে তা গুরুতর অপরাধ নয়। সম্প্রতি একটি মামলায় এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হরিনন্দন সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। গত ১১ ফেব্রুয়ারি বিচারপতি বিভি নাগরত্ন ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায়, ‘কাউকে মিয়াঁ-টিয়াঁ বা পাকিস্তানি বলা নিঃসন্দেহে নিম্নরুচির পরিচয়। কিন্তু তা ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অপরাধ নয়।’ এক সরকারি কর্মীকে তাঁর ধর্ম নিয়ে হরিনন্দন কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ। ওই কর্মী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।  
Advertisement
ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডের বোকারোতে। কয়েক বছর আগে তথ্যের অধিকার আইনে বোকারোর অ্যাডিশনাল কালেক্টর কাম ফার্স্ট অ্যাপেলেট অথরিটি থেকে কিছু তথ্য জানতে চেয়েছিলেন হরিনন্দন। কিন্তু প্রথমবার যে তথ্য তাঁকে দেওয়া হয়, তাতে সন্তুষ্ট হননি তিনি।  তাই ফের আবেদন করেন। এই আরটিআইয়ের ব্যাপারে তথ্য দিতে হরিনন্দনের বাড়িতে গিয়েছিলেন সংশ্লিষ্ট কার্যালয়ের আরটিআই দপ্তরের উর্দু অনুবাদক। সেই সময় হরিনন্দন ওই সরকারি কর্মীকে মিঁয়া-পাকিস্তানি বলে অপমান করেন বলে অভিযোগ। এরপরই তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করেন ওই সরকারি কর্মী। শুরু হয় মামলা। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হন হরিনন্দন। কিন্তু প্রথমে নিম্ন আদালত ও পরে হাইকোর্টে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। 
Advertisement
সম্পর্কিত সংবাদ