সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাসের ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। সম্প্রতি দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের কিষান খেত মজদুর সংগঠনের অঞ্চল সভাপতি মোস্তফা হোসেন। এরপরই বুধবার গভীর রাতে দ্বীপরপাড়ে ওই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে এসেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।
Advertisement
মোস্তফা হোসেন বলেন, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। টিনের বেড়া, বাইক ভাঙচুর করে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কতীরা পালিয়ে যায়। আবাসের ঘর প্রাপকদের কাছ থেকে ২০০০ টাকা করে কাটমানি দাবি করেছে দলের মূল সংগঠনের বুথ স্তরের কিছু নেতা। এমনকী দাবি মতো টাকা না দেওয়া হলে ঘরের দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না বলে ভয় দেখানো হয়। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলাম। এরপরই আমার বাড়িতে হামলা হয়েছে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আর এনিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বলকান্তি বসাক বলেন, আবাসের কাটমানি নিয়ে সরব হওয়ায় তৃণমূল নেতার বাড়িতে হামলা চালানো হল। বাস্তবে তৃণমূলের শাসন কালে কেউই নিরাপদ নয়। সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য অসীম সাহা বলেন, দুর্নীতি, কাটমানি এই তৃণমূল নেতাদের অভ্যাসে পরিণত হয়েছে। তার ফল সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। সারা রাজ্যে যা ঘটছে এখানেও তাই। এব্যাপারে তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন বলেন, বিরোধীরা যাই বলুক এধরনের কাজকে তৃণমূল সমর্থন করে না। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে। আইন আইনের পথে চলবে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।