Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

কোতুলপুরে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বুধবার সকালে কোতুলপুরের ছানুয়া গ্রামে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম রূপা কোটাল(৪১)। পুলিস জানিয়েছে, এদিন সকালে বাড়ি থেকেই রূপাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। মৃতার প্রতিবেশী শ্রীকান্ত পণ্ডিত বলেন, এদিন সকালে রূপাদেবী তাঁর স্বামী পিরু কোটালকে সাইকেলে সব্জি বোঝাই করে দেন। পিরুবাবু বাজারে সব্জি বিক্রি করে বাড়ি ফিরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকার শুনে আমরা যাই। ওদের বাড়িতে সেই রকম কোনও অশান্তির খবর পাইনি। তাই ঠিক কী কারণে রূপাদেবী আত্মঘাতী হয়েছেন, তা বোঝা যাচ্ছে না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ