Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে অনুষ্ঠান চলাকালীন যুবককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার অভিযুক্ত

কাঁথিতে অনুষ্ঠান চলাকালীন যুবককে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার অভিযুক্ত
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: অনুষ্ঠান চলাকালীন যুবককে ধারালো অস্ত্রের কোপ! গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মোদিনীপুরের কাঁথির দারুয়া গান্ধী রোড এলাকায়। পুলিস ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে ওই এলাকায় স্থানীয় একটি ক্লাবের অনুষ্ঠান ছিল। সেখানে জমায়েত হয়েছিলেন প্রচুর মানুষ। চলছিল গান-বাজনা। সেই সময় সেখানে উপস্থিত দুই যবকের মধ্যে কোনও কারণ নিয়ে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। এরপরই আচমকা একজন অন্যজনের গলায় ধারাল অস্ত্রের কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে সেখানেই মৃত্যু হয়। মৃতের নাম আজগর মল্লিক(২৫)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজগরকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল তাঁর। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবক সৌরভ দাস ওরফে পাশাকে পুলিস গ্রেপ্তার করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ