Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে মাদকের কারবার বন্ধের দাবিতে পথ অবরোধ

কাঁথির নন্দীএড়্যা এলাকায় বেআইনিভাবে মদ ও মাদকের ব্যবসার অভিযোগ উঠেছে। এই কারবার বন্ধের দাবিতে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা কাঁথি-মাজনা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। তার জেরে রাস্তার দু’দিকে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিস পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কাঁথিতে মাদকের কারবার বন্ধের দাবিতে পথ অবরোধ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথির নন্দীএড়্যা এলাকায় বেআইনিভাবে মদ ও মাদকের ব্যবসার অভিযোগ উঠেছে। এই কারবার বন্ধের দাবিতে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা কাঁথি-মাজনা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। তার জেরে রাস্তার দু’দিকে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিস পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার কিছু লোক বেআইনিভাবে মদের ব্যবসা করছে। গাঁজা সহ অন্য মাদকদ্রব্যের কারবারও চলছে। তার জেরে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। প্রায়ই এলাকায় অশান্তি হচ্ছে। পুলিসকে বিষয়টি জানিয়েও কাজ হয়নি। সেই জন্য তাঁরা রাস্তায় নেমেছেন। কাঁথি থানার এক আধিকারিক বলেন, সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ