Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে কো-অপারেটিভে ১৫ জন ডিরেক্টরকে সার্টিফিকেট

কাঁথিতে কো-অপারেটিভে ১৫ জন ডিরেক্টরকে সার্টিফিকেট
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সাধারণ সভার বৈঠকের পর ১৫জন নবনির্বাচিত ডিরেক্টর সার্টিফিকেট গ্রহণ করলেন। ডিরেক্টর নির্বাচনের জন্য শুক্রবারই ভোটাভুটির দিন ধার্য ছিল। কিন্তু, ১৫টি ডিরেক্টর পদে সমসংখ্যক মনোনয়ন জমা পড়ায় তাঁরা বিনা ভোটে জয়ী হন। এদিন তাঁদের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আগামী ১৭ফেব্রুয়ারি নাগাদ ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন হতে পারে বলে ব্যাঙ্ক সূত্রের খবর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ