Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কাটিহার এক্সপ্রেসে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

কাটিহার এক্সপ্রেসে খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাটিহার এক্সপ্রেসে তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের ঘটনায় অভিযুক্ত রাহুল জাঠ ওরফে ভোলুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল রেল পুলিস। বৃহস্পতিবার তাকে নিয়ে ওই কামরায় ওঠেন তদন্তকারীরা। গোটা ঘটনা সে কীভাবে ঘটিয়েছিল, পুরোটাই অভিনয় করে দেখায়।
Advertisement
এদিন সকালে রেলের সাইডিংয়ে পড়ে থাকা ওই কামরায় ভোলুকে নিয়ে আসেন জিআরপির অফিসাররা। কীভাবে সে কামরায় উঠেছিল, তা প্রথমে দেখায়। সে কামরার কোথায় বসেছিল, সেটি চিহ্নিত করা হয়। এরপর সে দেখায় তবলা বাদক কোথায় ঘুমোচ্ছিলেন। তারপর ব্যাগ থেকে ছুরি বের করে সে কীভাবে সৌমিত্রবাবুকে কুপিয়েছিল, সেটা তদন্তকারীদের সামনে তুলে ধরে। অভিযুক্ত জানায়, তবলা শিক্ষকের পাশে থাকা ব্যাগ লুট করে সে গেটের কাছে বসেছিল। কাটিহার এক্সপ্রেস মালদহ স্টেশনে ঢুকতেই সে নেমে যায়। তদন্তকারীদের দাবি, এর মাধ্যমে রাহুল স্বীকার করে নিল, ঘটনা সে একাই ঘটিয়েছে। গোটা ঘটনাটির ভিডিও রেকর্ডিং করা হয়। এই তথ্য আদালতের কাছে তুলে ধরা হবে। একইসঙ্গে জেল হেফাজত থেকে তাকে পুলিসি হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে চান রাজ্যে ট্রেনের মধ্যে আর কোনও অপরাধ সে ঘটিয়েছে কি না। 
সম্পর্কিত সংবাদ