Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির বিপত্তারিণী মন্দিরে চুরি

কাঁথির বিপত্তারিণী মন্দিরে চুরি
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরের ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় বিপত্তারিণী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের গ্রিলগেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। মায়ের পিতলের বিগ্রহ ও সমস্ত অলঙ্কার চুরি করে। সেইসঙ্গে মন্দিরে থাকা বাসনপত্র সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালায় দুষ্কৃতীরা। শনিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। মন্দিরের পুরোহিত সঞ্জীবকুমার ভট্টাচার্য বলেন, মন্দিরের সবকিছুই চুরি হয়ে গিয়েছে। আমরা কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ পাওয়ার জন্য চেষ্টা চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ