Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির বিভিন্ন দোকানে চুরির কিনারায় পুলিসের সাফল্য, ধৃত ১

কাঁথির বিভিন্ন দোকানে চুরির কিনারায় পুলিসের সাফল্য, ধৃত ১
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বিভিন্ন দোকানে চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল কাঁথি থানার পুলিস। পুলিস দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ২৬টি নতুন মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু প্রিন্টার, কম্পিউটার ও ল্যামিনেশনের মেসিন। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নুরুল ইসলাম। তার বাড়ি নন্দকুমার থানার শীতলপুর এলাকায়। জেরা করে তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে পুলিস। এর আগে, গ্রেপ্তারের পর তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছিল। সাতদিনের হেফাজত শেষে বুধবার তাকে ফের আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে কাঁথির সাতমাইল বাজারে একটি মোবাইল ফোনের শোরুম থেকে নতুন ফোন সহ অন্যান্য সরঞ্জাম চুরি যায়। দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস নুরুলের সন্ধান পায়। সে পটাশপুর থানার মংলামাড়ো বাজারে একটি মোবাইলের দোকানে, হাওড়া জেলার বাগনানের একটি কম্পিউটার কাম মোবাইলের দোকান সহ বেশকয়েকটি দোকানে চুরির ঘটনায় যুক্ত রয়েছে। নুরুলকে জেরা করে পুলিস তা জানতে পারে। থানার আইসি প্রদীপকুমার দাঁ বলেন, জেরা করে আরও তথ্য জানতে, ধৃত যুবককে ফের হেফাজতে নেওয়া হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ