Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃতীদের সংবর্ধনা শিলিগুড়ি পুরসভার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি পুরসভা এলাকার বাসিন্দা কৃতী পড়ুয়াদের বৃহস্পতিবার সংবর্ধিত করল শিলিগুড়ি পুরসভা। ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ রায় ইউপিএসসি কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এক্সাম-২০২৪ এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করেন

কৃতীদের সংবর্ধনা শিলিগুড়ি পুরসভার
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি পুরসভা এলাকার বাসিন্দা কৃতী পড়ুয়াদের বৃহস্পতিবার সংবর্ধিত করল শিলিগুড়ি পুরসভা। ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ রায় ইউপিএসসি কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এক্সাম-২০২৪ এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করেন। তাঁকে এদিন সংবর্ধিত করেন মেয়র গৌতম দেব। ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌভিক সাহাও একই পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেন। তাঁকেও এদিন পুরসভার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। একই ওয়ার্ডের বাসিন্দা এক বিস্ময়কর বালক বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র দেবার্পণ পাল অ্যাস্ট্রো ফিজিক্স সম্পর্কিত একটি বই লেখে। তাকেও সংবর্ধিত করা হয়। এছাড়াও শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঙ্কেত পাল জুনিয়র ইঞ্জিনিয়ার্স (সিভিল/ স্টাফ সিলেকশন কমিশন) এক্সামে সারা ভারতে প্রথম স্থান অধিকার করায় তাঁকেও এদিন সংবর্ধিত করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ