Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া শহরে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা

কাটোয়া শহরে অবৈধ নির্মাণ ভাঙল পুরসভা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের মালোপাড়ায় বাড়ির সামনেই বেআইনি নির্মাণ ও শৌচালয় তৈরি করা হয়েছিল। প্রতিবেশীর জানালা ঘিরে প্রাচীর তোলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার সকালে অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরসভা। ভাঙার সময় পুরসভার কর্মীদের বাধা দেওয়ায় এক মহিলাকে আটক করে পুলিস। পুরসভার এগজিকিউটিভ অফিসার চঞ্চলকুমার মণ্ডল বলেন, হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভেঙেছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। আমাদের কর্মীদের বাধা দেওয়া হয়েছিল। পুলিস ওই মহিলাকে আটক করেছে। 
Advertisement
পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ১৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপনকুমার দাসের দোতলা বাড়ি রয়েছে। তাঁর বাড়ির জানালা ঘেঁষে এক প্রতিবেশী শৌচালয়ের বেশ কিছুটা অংশে নির্মাণকাজ করেন। পুরো জায়গা ঘিরে লোহার গেট বসিয়ে দেন। এরপরই তপনবাবু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে নির্দেশ দেয়। তপনবাবু বলেন, ওই নির্মাণের ফলে আমার বাড়ির জানালা কার্যত বন্ধ হয়ে যায়। তাই মামলা করেছিলাম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ