Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া মহকুমা হাসপাতালে বসে ইতিহাস পরীক্ষা দিল দুই ছাত্রী

কাটোয়া মহকুমা হাসপাতালে বসে ইতিহাস পরীক্ষা দিল দুই ছাত্রী
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সোমবার তড়িঘড়ি তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে বসেই তাঁরা পরীক্ষা দেয়। জানা গিয়েছে, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী বালিকা বিদ্যালয়ের ছাত্রী আনোয়ারা খাতুনের পরীক্ষা কেন্দ্র পড়ে কাটোয়া কাশীরামদাস বিদ্যায়তনে। আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাঁকে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা হাসপাতালে নিয়ে আসেন। অন্যদিকে একই কেন্দ্রে পরীক্ষা দিতে অসুস্থ হয়ে পড়ে সাইবা দাস। তার পরীক্ষা কেন্দ্র ছিল কাটোয়া বালিকা বিদ্যালয়ে। স্কুলের শিক্ষিকারা তাকে হাসপাতালে ভর্তি করে দেন। তারপর সে সুস্থ হলে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কাটোয়া মহকুমার সেন্টার সেক্রেটারি কমলকান্তি দাস বলেন, দু’জন পরীক্ষার্থী এদিন অসুস্থ হয়ে পড়েছিল। তাদের হাসপাতালে বসেই ইতিহাস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। দু’জনই এখন সুস্থ রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ