Bartaman Logo
২৭ মে, ২০২৬

কত বাড়িতে পৌঁছেছে বিদ্যুৎ ও জল? তৃণমূলের প্রশ্ন এড়াল কেন্দ্র

কত বাড়িতে পৌঁছেছে বিদ্যুৎ ও জল? তৃণমূলের প্রশ্ন এড়াল কেন্দ্র
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের প্রশ্নের সঠিক জবাব সংসদে এড়িয়ে গেল মোদি সরকার। প্রশ্ন ছিল গ্রামের কত বাড়িতে কেন্দ্রীয় প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি কেন্দ্রীয় সরকার? কত বাড়িতে পৌঁছয়নি নলের জল? অথচ উত্তর এল উল্টো। কত বাড়িতে হয়েছে সরবরাহ, তার হিসেব দিল মোদি সরকার। অর্থাৎ ব্যর্থতার পরিসংখ্যান এড়াল। প্রশ্ন রেখেছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার লিখিত জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ এবং সব বাড়িতে নলের জল পৌঁছে দিতে রাজ্য সরকারগুলিকে সাহায্য করে কেন্দ্র। 
Advertisement
সেই মোতাবেক দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় ১৮ হাজার ৩৭৪টি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ২২টি গ্রাম। একইভাবে ‘সৌভাগ্য’ প্রকল্পে ২ কোটি ৮৬ লক্ষ বাড়িতে পৌঁছেছে বিদ্যুৎ। যার মধ্যে বাংলার পরিসংখ্যান ৭ লক্ষ ৩২ হাজার ২৯০। জলজীবন মিশনের অধীনে হর ঘর জল যোজনায় গ্রামের ৭৯.৩১ শতাংশ বাড়িতে নলের জল পৌঁছেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই হার ৫৩.৮০ শতাংশ। তৃণমূল সাংসদ মালা রায়ের লিখিত প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে কতজন ব্যক্তিকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেয়? কতজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এই তালিকায়? জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই স্পষ্ট করে কোনও উত্তরই দেননি। 
সম্পর্কিত সংবাদ