আত্মহত্যা ঠেকাতে বিশেষ ব্যবস্থা ছিল হস্টেলের সিলিং ফ্যানে। কিন্তু সেই পাখা থেকেই উদ্ধার হল পড়ুয়ার ঝুলন্ত দেহ। রাজস্থানের কোচিং হাব কোটায় আত্মঘাতী আরও এক পড়ুয়া। জানা গিয়েছে, একাদশ শ্রেণির ওই পড়য়িা বিজ্ঞান নগরে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছিল। ১৬ বছরের ওই ছাত্রের বাড়ি বিহারের বৈশালী জেলায়। হস্টেলে তার ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। শুক্রবার রাতে তার ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় পুলিসকে খবর দেয় কর্তৃপক্ষ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



