Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে বাড়ির গ্রিল ভেঙে চুরি

কৃষ্ণনগরে বাড়ির গ্রিল ভেঙে চুরি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত মাঝেরপাড়া এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার বেলার দিকে বাড়ির মালিক এসে দেখেন ঘরের পিছনের জানালার গ্রিল ভাঙা। মনে করা হচ্ছে সোমবার রাতেই গ্রিল ভেঙে চোর বাড়িতে ঢুকেছিল। তারপর আলমারি ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, ওই বাড়িতে এক বয়স্ক দম্পতি থাকেন।।  বৃদ্ধ দীর্ঘদিন ক্যান্সারে ভুগছেন। তাঁরা বর্তমানে নবদ্বীপে থাকেন। দিন পনেরো আগেই তাঁরা নবদ্বীপ চলে যান।। মেয়ে এবং জামাই মাঝেমধ্যে বাড়ি দেখাশোনা করতে আসতেন। বাড়িতে কোনও লোকজন না থাকার সুযোগেই চোর জানলার গ্রিল ভেঙে  চুরি করে।
কোতোয়ালি থানার এক আধিকারিক বলেন, পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু, এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ