Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, ধৃত বহু

কৃষ্ণনগর পুলিস জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বাজেয়াপ্ত হল আগ্নেয়াস্ত্র সহ গুলি। সেইসঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস।‌ কৃষ্ণনগর পুলিস জেলার চাপড়া, ভীমপুর এবং থানারপাড়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।

কৃষ্ণনগরে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, ধৃত বহু
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর ও সংবাদদাতা, করিমপুর: কৃষ্ণনগর পুলিস জেলার বিভিন্ন থানা এলাকা থেকে বাজেয়াপ্ত হল আগ্নেয়াস্ত্র সহ গুলি।  সেইসঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস।‌ কৃষ্ণনগর পুলিস জেলার চাপড়া, ভীমপুর এবং থানারপাড়া থানা এলাকায় এই ঘটনা ঘটে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শনিবার গভীর রাতে চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকার একটি বার কাম রেস্টুরেন্টের ভিতর থেকে একটি দেশি বন্দুক ও একটি গুলি পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে কালু শেখ নাম এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে রবিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ধৃতের ১৪ দিনে জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, ওই রাতেই ভীমপুর থানার রাঙিয়াপোতা এলাকা থেকে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম চুন্নাত আলি ঘরামি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালায়। ধৃত ব্যক্তির ফসলের ঘর থেকে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়।‌ ধৃতকে রবিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। তাকে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।  শুক্রবার রাতে একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানারপাড়া থানার পুলিস। ধৃতের নাম দিলবার শেখ। বাড়ি থানারপাড়া থানার সাহেবপাড়ায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ