Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জে ধৃত মানব পাচারকারী দালাল

কৃষ্ণগঞ্জে ধৃত মানব পাচারকারী দালাল
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: মানব পাচারকারী সীমান্তের আরও এক দালালকে গ্রেপ্তার করল ভীমপুর থানার পুলিস। ধৃতের নাম অরূপ রায়। শনিবার রাতে কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি এক বাংলাদেশি মহিলা ভারত থেকে বাংলাদেশ ফিরে যাচ্ছিল। সেই সময় দালাল সহ সে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদ করে আরও একজন দালালকে ধরা হয়। তদন্ত এগলে দেখা যায় বারাসতের মানিক বিশ্বাস নামে এক ব্যক্তি এর সঙ্গে যুক্ত। সে বাংলাদেশ থেকে ভারতে আসা অসহায় মহিলাদের কিনে‌ নিয়ে দেহব্যবসার কাজে লাগত। তাকেও ভীমপুর থানার পুলিস গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, আর্থিক লেনদেন নিয়ে ওই মহিলার সঙ্গে তার সমস্যা তৈরি হয়েছিল। তাই ওই মহিলা বাংলাদেশে ফিরে যাচ্ছিল। বাংলাদেশে যাওয়ার জন্য সে কৃষ্ণগঞ্জের অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, অরূপ সীমান্তে দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ