Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণচন্দ্রপুর-রঘুনাথপুর সমবায়ে জয়ী সিপিএম

কৃষ্ণচন্দ্রপুর-রঘুনাথপুর সমবায়ে জয়ী সিপিএম
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকের রঘুনাথপুর পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর-রঘুনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সব আসনে জয়লাভ করল সিপিএম সমর্থিত প্রার্থীরা। রবিবার এই সমবায় সমিতির নির্বাচন হয়। মোট আসন ৪৩টি। প্রতিটি আসনেই জয়ী হয়ে এই সমবায় দখল করেছে সিপিএম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সমবায়ে দীর্ঘদিন ধরে কোনও নির্বাচন হয়নি। সরকারি প্রতিনিধি দিয়ে এই সমবায় চলছিল। মোট ভোটার ছিল ১০৭৪জন। তৃণমূল ২৯টি ও নির্দল ৩টি আসনে প্রার্থী দেয়। বিজেপি ও সিপিএমের জোট এই গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। এখানে বিজেপির ভালো প্রভাব থাকলেও সমবায় নির্বাচনে কোনও প্রার্থী দিতে পারেনি তারা। তৃণমূল কোনও আসনে জিততে পারেনি। সব আসনে জয়ী হয়েছে সিপিএম সমর্থিত প্রার্থীরা। সমবায় সমিতির নির্বাচনে জয়ের পরেই লাল আবির নিয়ে উল্লাস করতে দেখা যায় সিপিএম কর্মী-সমর্থকদের। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ