Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষকদের জলের ব্যবস্থা করলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী

বিধায়ক তহবিলে তৈরি হয়েছিল চাষের জন্য সৌরবিদ্যুৎচালিত সোলার সাবমার্সিবল। শনিবার সেই প্রকল্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বালুরঘাট ব্লকের অমৃখন্ড গ্রাম পঞ্চায়েতের শতখন্ডতে সৌরবিদ্যুৎচালিত সোলার সাবমার্সিবলের উদ্বোধন হয়।

কৃষকদের জলের ব্যবস্থা করলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বিধায়ক তহবিলে তৈরি হয়েছিল চাষের জন্য সৌরবিদ্যুৎচালিত সোলার সাবমার্সিবল। শনিবার সেই প্রকল্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বালুরঘাট ব্লকের অমৃখন্ড গ্রাম পঞ্চায়েতের শতখন্ডতে সৌরবিদ্যুৎচালিত সোলার সাবমার্সিবলের উদ্বোধন হয়। ওই কাজের জন্য তহবিল থেকে প্রায় ৫ লক্ষ ৯০ হাজার টাকা খরচ হয়েছে। এবিষয়ে বালুরঘাটের বিধায়ক অশোককুমার লাহিড়ী বলেন, এই এলাকার কৃষকরা জল সমস্যার বিষয়টি জানিয়েছিলেন। এরপরই বিধায়ক তহবিল থেকে টাকা বরাদ্দ করা হয়। সাবমার্সিবল বসানো হয়েছে। আজ থেকে কৃষকরা জল পাবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ