Bartaman Logo
২৭ মে, ২০২৬

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলতেই রাজ্যসভায় বন্ধ রমেশের মাইক

কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলতেই রাজ্যসভায় বন্ধ রমেশের মাইক
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এদিন কৃষক আন্দোলনের প্রসই তোলেন। উল্লেখ করেন এমএসপি আইনের কথাও। যদিও কংগ্রেসের অভিযোগ, পুরোটা বলতে না দিয়ে এমপির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সভার মধ্যেই কংগ্রেস সাংসদরা দাবি করতে থাকেন যে, জয়রাম রমেশকে সম্পূর্ণ কথা শেষ করতে দিতে হবে। শুরু হয় হট্টগোল। 
Advertisement
এর জবাবে অবশ্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজসিং চৌহান কেন্দ্রের পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানাকেই কাঠগড়ায় তোলেন। বলেন, মোদি সরকার এমএসপি মূল্যে ফসল কিনছে। প্রয়োজনে এমএসপির থেকেও বেশি দামে তা কিনছে। কৃষিক্ষেত্রে নতুন রোড ম্যাপ তৈরি হচ্ছে। কিন্তু কংগ্রেস আমলে কিছু হয়নি। এদিন কৃষিমন্ত্রীকে রাজ্যসভায় নয়া ‘উপাধি’ দিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনকার। বলেছেন, কিষান-কা-লাডলা! আপনিই কিষান-কা-লাডলা। আপনাকে নতুন নাম দিলাম। জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও হাত জোড় করে অভিবাদন কুড়িয়েছেন। এবং বলেছেন, কৃষকদের পরিষেবা দেওয়া আমার কাছে ভগবানের পুজো করার মতো। অর্থাৎ, ফের সেই ঈশ্বর-তত্ত্ব!
সম্পর্কিত সংবাদ