Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষুদ্রশিল্প শিবিরে নজরকাড়া ভিড়

ক্ষুদ্রশিল্প শিবিরে নজরকাড়া ভিড়
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ক্ষুদ্র ও কুটিরশিল্পকে উৎসাহিত করতে রাজ্য সরকারের বিশেষ শিবির। সেখানকার ভিড় দেখে উৎসাহিত জেলা প্রশাসন। হুগলি জেলার সর্বত্র এই শিবিরে ব্যাপক ভিড় হলেও নজর কেড়েছে চণ্ডীতলা-এক নম্বর পঞ্চায়েত সমিতির ক্যাম্প। দুই ডিসেম্বর পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে ক্যাম্প শুরু হয়েছিল। সাত ডিসেম্বর, শনিবার শেষ হয়েছে। শেষ দিনেও শিল্পীদের আগ্রহ জেলা প্রশাসনের নজর কেড়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে প্রায় দশ হাজার স্থানীয় শিল্পী ক্যাম্পে এসেছেন। তার মধ্যে প্রায় আড়াই হাজার শিল্পী নানা প্রকল্পের উপভোক্তা হওয়ার আবেদন করেন। জেলা প্রশাসনের দাবি, কুটিরশিল্প নিয়ে শিবির হলেও শিল্প ও ঋণ সংক্রান্ত অন্যান্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল। যা জেলাজুড়ে উৎসাহ তৈরি করে। কিন্তু চণ্ডীতলা-এক নম্বর ব্লকের উৎসাহ ছিল দেখার মতো। এই পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ বলেন, বিপুল সংখ্যক মহিলা ক্ষুদ্রশিল্প গড়ার আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছিলেন। জেলা প্রশাসনের কর্তারা ভিড় দেখে মুগ্ধ। আমরা মহিলাদের শিল্প উদ্যোগে আনার ব্যাপক প্রয়াস করছি। যাঁরা যেমন সাহায্য চেয়েছেন আইন মেনে দ্রুত তা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ