Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষিবিজ্ঞানে ‘আচার্য’ উপাধি বাঁকুড়ার চিত্তরঞ্জন কোলেকে

কৃষিবিজ্ঞানে ‘আচার্য’ উপাধি বাঁকুড়ার চিত্তরঞ্জন কোলেকে
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: কৃষিবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘আচার্য’ উপাধিতে ভূষিত হলেন বাঁকুড়ার জয়পুরের ছেলে চিত্তরঞ্জন কোলে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চিত্তরঞ্জনবাবু তিনটি গোল্ড মেডেল সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ১৭টি পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি তিনটি গবেষণামূলক আন্তর্জাতিক সংগঠনের সভাপতি। বিজ্ঞানীমহলে তাঁকে ওয়ার্ল্ড এগ্রি জেনোমিকসিন  এবং  এগ্রি ন্যানোটেকনোলজির ফাদার বলা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে দ্বিতীয় ইন্টারন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্সে তাঁকে ‘আচার্য’ উপাধি দেওয়া হয়। এই মহূর্তে তিনি আবহাওয়া পরিবর্তনের সঙ্গে মানুষ, প্রাণী এবং কৃষিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, তা নিয়ে বিশ্বজুড়ে কাজ করছেন। রুখা শুখা বাঁকুড়ার ছেলে কৃষিবিজ্ঞানে দেশ তথা গোটা বিশ্বকে পথ দেখাচ্ছেন।  
Advertisement
চিত্তরঞ্জনবাবু ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন। সেখান থেকেই তিনি ফোনে বলেন, আমরা আবহাওয়ার পরিবর্তন আটকাতে পারব না। তার সঙ্গে মানিয়ে চলার জন্য ডিজাইনিক এগ্রিকালচারের উপর আমাদের নির্ভরশীল হতে হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ