Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী, রাস্তা ঢালাই শুরু

ক্ষোভের মুখে পড়েছিলেন শতাব্দী, রাস্তা ঢালাই শুরু
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: ভোট প্রচারে নলহাটি ২ ব্লকের গোকুলপুরে এসে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। অবশেষে সেই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হল। খুশি এলাকার মানুষ। স্থানীয়রা বলেন, এভাবেই পাশে থাকুন শতাব্দী রায়। 
Advertisement
নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামের ভিতরের প্রায় ৩৫০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল ছিল। বর্ষার সময় একহাঁটু কাদা পেরিয়ে চলাচল করতে হয় পডুয়া থেকে গ্রামবাসীদের। পঞ্চায়েতে বারবার জানালেও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। গত ৩১ মার্চ এই গ্রামে শতাব্দী রায় ভোট প্রচারে এলে গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এই পথে হাঁটতে হবে বলে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে মাইক হাতে শতাব্দী বলেন, এই রাস্তা পাকা করার জন্য আর্থিক অনুমোদন মিলেছে। ইলেকশনের জন্য কাজ শুরু হয়নি। এতদিন যখন অপেক্ষা করলেন, তখন আর কয়েকদিন অপেক্ষা করুন। প্রধানকে বলছি, আপাতত মানুষের চলাচলের জন্য পাথরের গুঁড়ো ছিটিয়ে দিতে। 
শতাব্দীর সেই নির্দেশ মতো কিছুদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তায় পাথরের গুঁড়ো ছিটিয়ে আপাতত চলাচলের উপযোগী করে তোলা হয়। এবার সেখানেই ঢালাই শুরু হল। এলাকার বাসিন্দা তথা তৃণমূলের গোকুলপুর গ্রামের ওয়ার্ড সভাপতি খালেদ হাসান বলেন, শতাব্দী রায় যে কথা দিয়ে গিয়েছিলেন সেইমতো রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ভবিষ্যতেও যেন এভাবেই গ্রামবাসীদের পাশে থাকেন শতাব্দী রায়। পঞ্চায়েত প্রধান বলেন, দশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি ঢালাইয়ের কাজ শুরু হল। নির্মাণকাজে যাতে গুণগত মান বজায় থাকে সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। 
অন্যদিকে শতাব্দী রায় বলেন, আমি কথা দিলে কথা রাখি। যেটা পারব না সেটা পরিষ্কার বলে দিই আমার দ্বারা হবে না। ওইদিন পঞ্চায়েতকে বলেছিলাম, ভোটের জন্য যখন স্থায়ী কাজ শুরু করা যাচ্ছে না, তখন আপাতত রাস্তাটি যেন চলাচলের উপযোগী করে তোলা হয়। সেই মতো কাজ হয়েছিল। এবার সেই রাস্তার উপর ঢালাই দেওয়া হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ