Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষুব্ধ রবিনা

ক্ষুব্ধ রবিনা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কুম্ভস্নানে গিয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ। শাশুড়ি বীণা কৌশলকে নিয়ে প্রয়াগরাজে গিয়েছিলেন নায়িকা। সেখানে ক্যাটরিনার কুম্ভস্নানের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ক্যাটরিনাকে কুম্ভে দেখেই ভিড় জমেছিল। বেশ কয়েকজন ঘিরে ধরেছিলেন নায়িকাকে। এমনকী, তাঁর স্নানের ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনাতেই উদ্বেগ প্রকাশ করেছেন রবিনা। তিনি বলেন, ‘কী অসহ্য! এই ধরনের মানুষ প্রত্যেক জায়গায় থাকে। পরিবেশ নষ্ট করে তারা। শান্তির বিঘ্ন ঘটায়।’ ভিআইপি জোনে থাকা সত্ত্বেও ক্যাটরিনাকে কেন এমন ঘটনার মুখে পড়তে হল, সেই প্রশ্নও উঠছে। উল্লেখ্য, এর আগেই অভিযোগ উঠেছিল, মহিলাদের কুম্ভস্নানের ভিডিও বিক্রি করা হচ্ছে। অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছিল যোগী রাজ্যের প্রশাসন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ