Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে যৌন হেনস্তা, ধৃত বৃদ্ধ

কিশোরীকে যৌন হেনস্তা, ধৃত বৃদ্ধ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার অছিলায় বাড়িতে ডেকে এক কিশোরীকে যৌন নির্যাতন। এমন অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাড়ির লোক। তার ভিত্তিতে বুধবার অভিযুক্তকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। ধৃতের নাম বাপি মজুমদার। সোনারপুরের মানিকপুর এলাকায় ওই কিশোরীকে গত তিন মাস ধরে অভিযুক্ত মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকছিলেন। সেই সুযোগে ওই কিশোরীকে তিনি দিনের পর দিন যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ। নানাভাবে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হয়। দিন কয়েক আগে ওই কিশোরীকে প্রতিবেশী দাদুর বাড়ি থেকে বেরতে দেখেন তার বাড়ির লোকজন। তার চোখে মুখে আতঙ্ক দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চান। তখনই পুরো ব্যাপারটি তাঁদের খুলে বলে ওই কিশোরী।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ