Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশোরী অপহরণের অভিযোগে ভাতারে গ্রেপ্তার ১

কিশোরী অপহরণের অভিযোগে ভাতারে গ্রেপ্তার ১
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম বাপি যশ। ভাতার থানার নাসিগ্রামে তার বাড়ি। সে মূল অভিযুক্তর বাবা। রবিবার সন্ধ্যায় মন্তেশ্বর থানার রাইগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম। পুলিস জানিয়েছে, গত ১৩ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হয় বছর ষোলোর ওই কিশোরী। তারপর থেকে তার হদিশ মেলেনি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, বাপির ছেলে রাজীব যশ কিশোরীকে অপহরণ করে আটকে রেখেছে। এরপরই কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ