Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরী ও তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

কিশোরী ও তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী : মুর্শিদাবাদের এক কিশোরী সহ দু’জনকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় উত্তর ২৪ পরগনার কাঁপা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৩ ও ১৯ বছর বয়সের ওই দু’টি মেয়েকে প্রলোভন দেখিয়ে যুবক কল্যাণী নিয়ে আসে। এরপর গয়েশপুর শহরে একটি ঘর ভাড়া নিয়ে তাদের রাখা হয়। সেখানে কয়েকদিন থাকে তারা। অভিযোগ, সেখানেই ওই দুইজনকে ধর্ষণ করে যুবক। এমনকী সেই কথা মেয়ে দু’টি যাতে বাইরের কাউকে না জানায় তার জন্য হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর ভাড়া বাড়ি থেকে কোনওভাবে তারা বেরিয়ে মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছয়। সেখানে অভিভাবকদের সব কথা খুলে বলে। এরপর মেয়ে দু’টির পরিবারের পক্ষ থেকে গয়েশপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার ওই যুবককে গ্রেপ্তার করে পুলিস। তার বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি দু’টি মেয়ের শারীরিক পরীক্ষার জন্য কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ