Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাশীপুরে বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না চুরি

কাশীপুরে বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না চুরি
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুরে বন্ধ ঘর থেকে আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার এনিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বাড়ির মালিক গৌতমকুমার মাহাত বলেন, বর্তমানে পুরুলিয়ায় আমার স্ত্রীর চিকিৎসা চলছে। তাই ৮ জানুয়ারি বাড়ির দরজা বন্ধ করে পুরুলিয়া যাই। ওইদিন রাতে বাড়ি ফিরতে পারিনি। পরের দিন বিকালে বাড়ি ফিরে আসি। সদর দরজার চাবি খুলে দেখি ঘরের ভিতরের দরজার তালা ভাঙা। তিনটি আলমারি খোলা রয়েছে। আলমারি ভিতরে থাকা লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে।  পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ