Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডিতে রাস্তার কাজের শিলান্যাস

কুশমণ্ডিতে রাস্তার কাজের শিলান্যাস
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার কুশমণ্ডির শ্যামপুর এলাকায় প্রায় দেড় কিমি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক রেখা রায়। সঙ্গে ছিলেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস প্রমুখ।
Advertisement
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে এই রাস্তার জন্য। কুশমণ্ডি বেরোইল গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর শিশু শিক্ষা কেন্দ্র থেকে পচাদিঘি পর্যন্ত ঢালাই রাস্তাটির কাজ হবে।
সম্পর্কিত সংবাদ