Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডির মানিকোরে ঢালাই রাস্তার কাজের সূচনা

কুশমণ্ডির মানিকোরে ঢালাই রাস্তার কাজের সূচনা
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার  কুশমণ্ডির মানিকোর এলাকায় ৭০০ মিটার ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক রেখা রায়। এদিন মানিকোর এলাকায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক ও কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সদস্যরা। কুশমণ্ডি পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, রাজ্য অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের তরফে ৩৫ লক্ষ টাকা বরাদ্দে ৭০০ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু করা হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডির দেউল গ্রাম পঞ্চায়েতের অধীন মানিকোর আদিবাসী হস্টেল পর্যন্ত ৭০০ মিটার রাস্তাটি মাটির। বর্ষার সময় চরম দুর্ভোগে দিন কাটাতে হয় বাসিন্দাদের। অবশেষে সেই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। কুশমণ্ডির বিধায়ক রেখা রায় এদিন তাঁর বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ টাকা বরাদ্দে কারবালা হাই মাদ্রাসায় নির্মিত একটি মুক্ত মঞ্চের উদ্বোধন করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ